ইসরাইলিদের নির্মম অত্যাচারের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

ইসরাইলিদের নির্মম অত্যাচারের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে ও ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পদে বিতর্কিত বিল পাশের প্রতিবাদে নওগাঁর সাপাহারে ইত্তেহাদুল ওলামা পরিষদ এর উদ্যোগে ইসরাইলি পণ্য বর্জন সহ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫ টায় জিরোপয়েন্ট মুক্ত মঞ্চের সামনে সাপাহারে ইত্তেহাদুল ওলামা পরিষদ এর উদ্যোগে  উপজেলার সর্বস্তরের জনগনের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে এসে মানববন্ধন ও প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয় এসময় বক্তারা ইসরাইলি পণ্য বর্জন করে প্রতিবাদ জানায়।
এসময় বক্তব্য প্রদান করেন উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি ও জিরো পয়েন্ট জামে মসজিদের খতিব ইউসুফ আব্দুল্লাহ হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম আরেফিন, ইসলামী আন্দোলন এর  উপজেলা সভাপতি ফারুক আহম্মেদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।