× Banner
সর্বশেষ
আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

ডেস্ক

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে ম্যাক্সওয়েল ও মার্শ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
maxwell and marsh

দীর্ঘ ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।

ভারতের বিপক্ষে আজ ঘোষিত  ওয়ানডে সিরিজের স্কোয়াডভুক্ত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তারা।

গত নভেম্বরে এক বন্ধুর ৫০তম জন্মদিনের পার্টিতে   পিছলে পড়ে পা ভেঙ্গে গিয়েছিল অল রাউন্ডার ম্যাক্সওয়েলের। ওই ঘটনায় অস্ত্রোপচার করাতে হয়েছে তার। অপরদিকে বাঁ পায়ের গোঁড়ালির দীর্ঘদিনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে  অস্ত্রোপচার করান মার্শ।

আগামী ১৭ ও ২২ মার্চ যথাক্রমে বিশাখাপত্মম ও চেন্নাইয়ে ওয়ানডে  ম্যাচে অংশগ্রহনের জন্য দু’জনই মুম্বাই ফিরতে যাচ্ছেন। ওপেনার ডেভিড ওয়ার্নারকেও রাখা হয়েছে স্কোয়াডে। এই সপ্তাহে ভারতে টেস্ট সিরিজের সফরেও ছিলেন তিনি। কিন্তু হাতের কনুইয়ে  চিড় ধরা পড়ায় ফিরে গেছেন। ইনজুরির কারণে আগেভাগে দেশে ফেরা পেসার জশ হ্যাজেলউড অবশ্য  বাদ পড়েছেন।

এই বছরের শেষদিকেই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ভারতীয়  কন্ডিশন সম্পর্কে ধারনা নিতে এই সিরিজ অসিদের জন্য গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে। অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি বলেনে,‘ বিশ্বকাপের বাকী আর মাত্র সাত মাস। তাই ভারতের বিপক্ষে ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপুর্ন।’

অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।


এ ক্যটাগরির আরো খবর..