× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

লক্ষ্মীপুর প্রতিনিধি

ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে নৌকা-৬,বিদ্রেহী-৭, বিএনপি-২ বিজয়ী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে বিজয়ী হয়েছেন যারা চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার ১৫টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সদর  উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে সাতটিতে বিদ্রোহী ও ছয়টিতে নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি দু’টিতে বিএনপিপন্থি প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।জেলা  নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের বিজয়ীরা  হলেন-উত্তর জয়পুরে মিজানুর রহমান মিজান, চরশাহীতে জাহাঙ্গীর আলম রাজু, শাকচরে মাহফুজুর রহমান মাস্টার, চররমনী মোহনে আবু ইউছুফ ছৈয়াল, টুমচরে সৈয়দ নুরুল আমিন লোলা ও দত্তপাড়ায় এটিএম কামাল উদ্দিন।
বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীদের মধ্যে উত্তর হামছাদীতে নজরুল ইসলাম, হাজিরপাড়ায় সামছুল ইসলাম বাবুল পাটওয়ারী, দিঘলীতে ইসমাইল হোসেন, মান্দারীতে সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, ভবানীগঞ্জে সাইফুল হাসান রনি, চন্দ্রগঞ্জে নুরুল আমিন ও বশিকপুরে মাহফুজুর রহমান।
এছাড়া বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থী পার্বতীনগর ইউনিয়নে ওয়াহিদুর রহমান ও কুশাখালিতে সালাউদ্দিন মানিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নৌকার ভরাডুবি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের মনোনয়ন বাণিজ্যের কারণে নৌকার ভরাডুবি হয়েছে বলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন প্রবীণ নেতা অভিযোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..