মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ ইউনুস আলী মৃত্যুতে সাবেক গভনিং বডির ও প্রতিষ্ঠাতা যুবক সমিতি এবং ছাত্র ও সুভানুধ্যায়ীদের আয়োজনে কামারখালীতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকালে কামারখালী উদ্দিপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কাজী মতিউল ইসলাম মুরাদ এর সভাপতিত্বে এবং মোঃ ফজলুল হক মিয়ার সঞ্চলনায় কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ ইউনুস আলীর মৃত্যুতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুর্ষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সাবেক উপাধ্যক্ষ ইউনুস আলীর কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন কামারখালী ই¦উনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা ফরিদপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্রী সুভাষ চন্দ্র দত্ত ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মোঃ শাকির আহম্মেদ টোকন সাবেক ভিপি মোঃ শহীদুল ইসলাম, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন ইরান, বালিয়াকান্দি ডিগ্রী কলেজের প্রভাষক মৃধা মোহাম্মদ এহতে শাম হায়দার প্রতিষ্ঠাতা যুবক সমিতির সদস্য ও বীরশেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম, কামারখালী ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক আব্দুর সাত্তার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ একে এম মাকসুদুর রহমান সহ প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত র্ছিলেন মধুখালী উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম এবং মুক্তিযোদ্ধা গণ, সাবেক ছাত্র, জ্ঞানী ও সুধিজন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা আবুল বাশার। পরে তবারক বিতরণ করে অনুষ্ঠান শেষ করেন।


