× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

ছাতকে হামলায় কলেজ ছাত্রীসহ দু’জন আহতের ঘটনায় মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতকে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ একই পরিবারের দু’সদস্যকে আহত করার ঘটনায় অবশেষে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সুনামগঞ্জের (ছাতক জোন) আমল গ্রহণকারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মৃত গোপেন্দ্র চন্দ্রের পুত্র নেপাল চন্দ্র দেবনাথ বাদি হয়ে মামলা (নং- সি আর ৩৫২/১৮) দায়ের করেন। মামলায় উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কহল্লা গ্রামের বারিন্দ্র দেবনাথ, রুপক দেবনাথ, অক্ষুর দেবনাথ, রিপন দেবনাথ, সুমন্ত দেবনাথ, সুশান্ত দেবনাথ ও তারেশ দেবনাথকে আসামি করা হয়।

বাদি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি আইডির মাধ্যমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠে। এতে দায়ি করা হয় কহল্লা গ্রামের মৃত গোপেন্দ্র চন্দ্র দেবনাথের পুত্র নিশি কান্ত দেবনাথকে।

কিন্তু অভিযুক্ত নিশি কান্ত দেবনাথ ওই জনপ্রতিনিধির কাছে নিজেকে নির্দোষ প্রমান করে মৃত গিরিন্দ্র দেবনাথের পুত্র বারেন্দ্র দেবনাথের কথা বলে আসেন। এ নিয়ে নিশির উপর বারেন্দ্র ক্ষিপ্ত হয়ে উঠে। ১১ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে স্থানীয় লাকেশর বাজারে যাওয়ার সময় গ্রামের অতিকা দেবনাথের বাড়ির সামনে পৌঁছামাত্র প্রতিপক্ষের লোকজনের হামলায় নিশি দেবনাথ আহত হয়। হামলাকারিদের হাত থেকে তার কাকাকে বাঁচাতে এগিয়ে আসলে গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রী মনি রানী নাথকে আহত করে শ্লীলতাহানি ঘটায় প্রতিপক্ষের লোকজন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..