ইংরেজী নববর্ষের দিনে দেশ-ভাষা-সংস্কৃতির পথে ঐক্যতার অঙ্গীকার

ইংরেজী নববর্ষের দিনে দেশ-ভাষা-সংস্কৃতির পথে ঐক্যতার অঙ্গীকার

পৃথিবীতে বাঙালিই একমাত্র জাতি, যে জাতি মুখের ভাষার জন্য প্রাণ দিয়েছে। ভাষা আন্দোলনের পথ বেয়ে মুক্তিযুদ্ধ থেকে লক্ষ লক্ষ বীরের প্রাণের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা। বাংলা অঞ্চল ছিল তৎকালীন সময়ের উপমহাদেশীয় রাজনীতির এবং সংস্কৃতির রাজধানী। ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলের রয়েছে স্বকীয় ঐতিহ্য এবং স্বতন্ত্র সংস্কৃতি।

১৯৪৭ এর দেশভাগের পর বাংলার সংস্কৃতি ক্ষয় হতে ধীরে ধীরে বেড়েছে বিভেদ, হানাহানি, বিদ্বেষ, শুরু হয়েছে অপসংস্কৃতি। আমরা কথায় কথায় মায়ের ভাষা অবজ্ঞা করে বিদেশী বুলি উড়াই, বাংলাভাষী প্রতিবেশীকে শত্রুভেবে অন্যভাষার বিদেশীকে আপন ভাবি, দেশের স্ব-শিক্ষা এড়িয়ে বিদেশে গিয়ে শিক্ষিত হওয়া, দেশের সম্পদ পাচার করে বিদেশে জমা করার মতো কাজ কত বড় অন্যায় আর পূর্বপূরুষ বীর সন্তান, ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধা বীর সন্তানদের অসম্মান করা নয়কি।

অন্য ভাষা সংস্কৃতিকে এড়িয়ে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসি। বিদেশ নয় দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে একসাথে কাজ করি। আসুন অতীতের সকল হিংসা-বিদ্বেষ ভুলে দেশ-ভাষা-সংস্কৃতির পথে একে অপরের বন্ধু হয়ে মিলে মিশে থাকি। বিদেশী ভাষার বন্ধুকে এড়িয়ে বাংলাভাষী প্রতিবেশীকে ভালোবাসি। বাংলাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। জয় বাংলা।

হ্যাপি নিউ ইয়ার নয়, শুভ ইংরেজী নববর্ষ ২০২৩। নতুন বছরের প্রথম দিনে দ্যা নিউজের সাংবাদিক, পাঠক, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ীসহ সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।

সকল হিংসা-বিদ্বেষ ভুলে দেশ-ভাষা-সংস্কৃতির পথে সুন্দর শিক্ষিত সমৃদ্ধ একটি জাতি গঠন করি এবং বিশ্বকে একটি শ্রেষ্ঠ জাতি উপহার দিই। আজ ইংরেজী নববর্ষের প্রথম দিনে এই হোক আগামী দিনের অঙ্গীকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।