আড়পাড়া-কামারখালী এম.ইউ.এন ফাজিল (বি.এ) মাদ্রাসায় সভাপতি নির্বাচিত

আড়পাড়া-কামারখালী এম.ইউ.এন ফাজিল (বি.এ) মাদ্রাসায় সভাপতি নির্বাচিত

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া-কামারখালী এম.ইউ.এন ফাজিল(বি.এ.) মাদ্রাসায় সভাপতি নির্বাচিত হয়েছে।

জানা যায় মঙ্গলবার মাদ্রাসায় সকল সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যমে সবার সম্মতিক্রমে মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামকে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খন্দকার নাজিম উদ্দিন, সকল গর্ভনিং বডির সদস্যবৃন্দ সহ মাদ্রাসার সকল বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমুখ।

মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় সকলেই তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান এবং তার সাথে মত সকলে কুশল বিনিময় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।