× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

আর্থিকভাবে প্রচুর লাভবান হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ আয়োজন করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আর্থিকভাবে প্রচুর লাভবান হয়েছে । বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড প্রায় ২৩ মিলিয়ন ডলার লভ্যাংশ ঘোষণা করে। বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে, এটা তাদের জন্য একটা নজির।

কিউই বোর্ডের প্রধান নির্বাহী ডেভ হয়াইট বলছেন, ২০১৪-১৫ অর্থবছর আমাদের জন্য অসাধারণ ছিল। মাঠের সাফল্য আর সাংগঠনিক সফলতা আমাদের আর্থিকভাবে শক্তিশালী করেছে।

বোর্ডের চেয়ারম্যান স্টুয়ার্ড হেয়ালও স্বীকার করছেন, মাঠের সাফল্যের কারণে আর্থিকভাবে লাভবান হয়েছে বোর্ড। তবে তিনি এই কৃতিত্ব শুধু পুরুষ দলকে না দিয়ে মহিলা দলের সাফল্যকেও সামনে আনছেন তিনি।

সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে পুননির্বাচিত হয়েছেন-মার্টিন স্নেডেন, ডন ম্যাকিনন এবং জিওফ অ্যালট। এবং হেয়াল বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফিরে এসেছেন।


এ ক্যটাগরির আরো খবর..