আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

নাব্যতা সংকটের কারণে শনিবার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে আরিচা এপ্রোচ চ্যানেলে ফেরি চলাচল বন্ধ করা হয় । চলতি নভেম্বর মাসে তৃতীয়বারের মতো ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ।

তিনি জানান, চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরিচা এপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই বিআইডব্লিউটিসি এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় কিছু সংখ্যক পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। নৌপথের নাব্য সংকটের কারণে ওই রুটে নিয়মিত যাত্রী এবং পণ্য পরিবহনে মারাত্মক প্রভাব পড়ছে। ওই রুটের যানবাহনগুলো বিকল্প পথে যেতে হলে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে।

প্রসঙ্গত, চলতি এক নভেম্বর রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা ও ৮ নভেম্বর রাত ১১টা থেকে ৬২ ঘণ্টা ২০ মিনিট নাব্য সংকটের কারণে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।