× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

আমরা খালি মাঠে খেলতে চাই না’

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা খালি মাঠে খেলতে চাই না। খালি মাঠে খেলতে ভাল লাগে না।

তিনি বলেন, আমি খালেদা জিয়াকে বলতে চাই আপনারা বাইরে থেকে ষড়যন্ত্র না করে, বেশি কথা না বলে নির্বাচনে আসুন। দেখি সাধারণ জনগণ কাকে ভালবাসে। নির্বাচনে আসতে এত ভয় পান কেন? কারণ জনগণ আপনার দলকে প্রত্যাখ্যান করেছে।

নাসিম বলেন, দেশ আজ অনেক ধাপ এগিয়ে রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ উন্নয়নের শীর্ষে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিএনপি-জামায়াত। কিন্তু কোনো লাভ হয়নি। আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে সক্ষম হয়েছি। বিএনপি-জামায়াতের সৃষ্ট জঙ্গিবাদ আমরা নির্মূণ করেছি। বিএনপি-জামায়াত যতোই চেষ্টা বা ষড়যন্ত্র করুক এই দেশে কোনোদিন জঙ্গিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।

 


এ ক্যটাগরির আরো খবর..