× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

আবাসিক এলাকায় আর কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

আবাসিক এলাকায় গড়ে ওঠা অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ৬ মাসের মধ্যে সরিয়ে নিতে হবে। এরপর আর কখনও অনুমতি ছাড়া আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না।

সোমবার (০৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

আবাসিক এলাকায় গড়ে ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ক্যাম্পাস, বার, রেস্টুরেন্ট, হাসপাতালসহ বিভিন্ন অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..