× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

ডেস্ক রিপোর্টার

আফগানিস্তানের কাছে পরাজয়; কেবলই একটি ম্যাচ -আদিল রশিদ

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
adil rashid

আফগানিস্তানের কাছে হারের পর ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ বলেছেন, বিশ্বকাপে ৬৯ রানের ওই পরাজয়ে তাদের আত্মবিশ্বাস কমেনি। শিরোপা লড়াইয়ে ফেরার মতো যথেষ্ট সময় বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে রয়েছে।

রোববার রহমানুল্লাহ গুরবাজ এবং ইকরাম আলিখিলের হাফ সেঞ্চুরিতে ২৮৪ রান করার পর ইংল্যান্ডকে ২১৫ রানে অল আউট করে বিশ্বমঞ্চে দ্বিতীয় জয়ের দেখা পায় আফগানিস্তান। অপরদিকে চলতি আসরে এটি ছিল বর্তমান চ্যাম্পিয়নদের দ্বিতীয় হার। এর আগে  নিউজিল্যান্ডের কাছেও ৯ উইকেটে পরাজিত হয়েছিল ইংলিশরা।

ইংল্যান্ড স্পিনার রশিদ সাংবাদিকদের বলেন,‘এটি খেলারই একটি অংশ। বিষয়টি নিয়ে আমরা খুব বেশী উদ্বিগ্ন নই। এটি শুধু মাত্র একটি ম্যাচ, যেটিতে আমরা হেরেছি। আমরা জানি সামনে আমাদের জন্য বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে। আমার বিশ্বাস সেখানে আমরা ভালো খেলব এবং দলবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।’

এই নিয়ে শুরুর তিন ম্যাচের দুটিতেই হেরে গেল ইংল্যান্ড। বেশ ঝুঁকি নিয়েই এবারের টুর্নামেন্টে আগ্রাসী ক্রিকেট খেলার চেস্টা করছে ইংল্যান্ড। তবে রশিদ বলেন,‘ ব্যাটে-বলে আমার মনে হয়না আমরা আগ্রাসী ক্রিকেট খেলছি। এটি ক্রিকেট, এখানে এমনটা হবেই। আপনি সবসময় আউটে গিয়ে চার ছক্কা মারছেন না। (এই হারে) আমরা খুব বেশী উদ্বিগ্ন নই।’ গত চার বছর আগের ন্যায়  ইংল্যান্ড তাদের আভা কিছুটা হারিয়েছে কিনা প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন,‘ এটাকে আমি নায্য মনে করি না। আমি মনে করি এটি খুবই অন্যায়।’ সাদা বলের উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা জয়ের পথে শুরুতে কিছু ম্যাচ হেরেছিল ইংল্যান্ড। তবে শেষদিকে এসে টানা চার ম্যাচ জিতে শিরোপা জয় করে তারা।

রোববার ম্যাচে হেরে যাবার পর অবশ্য বাটলার বলেন,‘ এবারো তারা একই রকম অভিজ্ঞতা নিতে পারে। তিনি বলেন, ড্রেসিং রুমে সবার মধ্যে হাতাশা ভর করতে পারে এবং এতে তারা ডুবে যেতে পারে। তবে দলে অনেক খেলোয়াড় আছে যারা নিজেদের ক্যারিয়ারে এরকম অনেক কঠিন সময় পার করেছেন। মানষিক দৃঢ়তা ও মনোবল দিয়ে সেখান থেকে তারা ঘুরেও দাঁড়িয়েছে। আমরা একে অপরের সঙ্গে মিলে আবারো এগিয়ে যাব।’ পরের ম্যাচে আগামী শনিবার মুম্বাইয়ে দক্ষিন আফ্রিকার মোকাবেলা করবে ইংল্যান্ড


এ ক্যটাগরির আরো খবর..