× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি

খুলনা-৬ আসনে আপিলে মনোনয়ন ফিরে পেলেন জাপা প্রার্থী শফিকুল ইসলাম মধু

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
আপিলে মনোনয়ন ফিরে পেলেন

 খুলনা-৬ আসনের  (পাইকগাছা-কয়রা) জাতীয় পার্টির প্রার্থী ও জাতীয় পার্টির জেলার সভাপতি শফিকুল ইসলাম মধু
আপিল করে মনোনয়ন ফিরে পেয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিলে তার মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী নিজেই।কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসেনে মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ১২ প্রার্থী। এর মধ্যে যাচাই বাছাইয়ে বাদ পড়েন ৬ জন। যার মধ্যে ছিলেন জাতীয় পার্টির ওই প্রার্থীও।
জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, বিদ্যুৎ বিল বকেয়া থাকার বিষয়টি গোপন করায় তার মনোনয়ন বাতিল হয়েছিলো। তবে আপিলে তিনি জানিয়েছেন, একটি স্কুলের বিদ্যুতের মিটার তার নামে করা, যেটি তিনি ব্যবহার করেন না। বিষয়টি প্রমাণ সাপেক্ষে তার মনোনয়ন পত্রটি বৈধ হয়েছে।
শফিকুল ইসলাম মধু বলেন, পাইকগাছা উপজেলার গদাইপুরের একটি স্কুলের বিদ্যুতের মিটার আমার নামে নেয়া। যেহেতু স্কুলটি সরকারি নয়, শিক্ষার্থীদের সুবিধার জন্য আমি মিটারটি কিনে দেই। ফলে ওই মিটারের বিলও আমার নামে আসে। আমি মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ করে দিয়েছি।
নির্বাচনে জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করে মধু বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ
রশিদুজ্জামান মোড়ল। তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করছেন। এ ছাড়া এই আসনে প্রার্থী আছেন ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু সুফিয়ান, জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, বিএনএম’র এসএম নেওয়াজ মোর্শেদ ও তৃণমূল বিএনপির গাজী নাদির উদ্দিন খান।


এ ক্যটাগরির আরো খবর..