× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ডেস্ক

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে বাসে আগুন আজ

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
গুলিস্তানে বাসে আগুন

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে জানানো হয় আগুন নিভে গেছে। তবে আগুন লাগা বাসটির নাম জানা যায়নি বলে জানান তিনি।

এদিকে রোববার (১০ ডিসেম্বর) সরকার পতনের এক দফা দাবিতে অবরোধসহ নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

ওইদিন বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া আগামী ১৪ ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শেরেবাংলা নগরে এসে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা হবে। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আলোচনা করা, কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে।

রিজভী বলেন, বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেনবাহী যানবাহন অবরোধের আওতাভুক্ত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..