× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

আপন জুয়েলার্সের ৫ শোরুমে অভিযান, একটি সিলগালা

admin
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   ‘ডার্টি মানি’ অনুসন্ধানের অংশ হিসেবে আপন জুয়েলার্সের বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আজ রোববার সকালে রাজধানীর গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের পাঁচটি শোরুমে অভিযান চালানো হয়। এ সময়গুলশানের একটি শোরুম সিলগালা করে দেওয়া হয়েছে।

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদেরছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাদায়ের ও এ নিয়ে সারা দেশে তোলপাড়ের মধ্যে প্রতিষ্ঠানটির শোরুমে অভিযানের তথ্য এলো।

শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তাঁর ছেলে সাফাত আহমেদের ‘ডার্টি মানি’র তথ্য গণমাধ্যমেপ্রকাশের পর শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযান চলাকালে গুলশানের সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্সের একটি শোরুম বন্ধ পাওয়া যায়। এ সময় সেটি সিলগালা করে দেওয়া হয় বলে জানান মঈনুল ইসলাম।

তিনি আরো জানান, এর মধ্যে শুল্ক গোয়েন্দারা বাংলাদেশ ব্যাংকে আপন জুয়েলার্সের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য চেয়েছেন।

শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক আরো জানান, আজকের অভিযানে স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ উৎস ও পরিশোধযোগ্য শুল্ক-কর সম্পর্কে খোঁজ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..