× Banner
সর্বশেষ
২ মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড – প্রবাসী কল্যাণ মন্ত্রী যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ গলদা, বাগদা ও হরিনা আটক ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী

ডেস্ক

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের প্রতিবাদে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ৬ শিক্ষার্থী ও পথচারী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা।

পরে বিক্ষোভ না করতে শাখা ছাত্রলীগের নির্দেশ উপেক্ষা করে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়কে চক্কর দেয়। এরপর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। অন্যান্য দিনের তুলনায় আজকের বিক্ষোভে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় স্লোগানে শ্লোগানে তারা রাজপথ প্রকম্পিত করে তোলেন। পাবিপ্রবি শিক্ষার্থী ছাড়াও বিক্ষোভে পাবনার অন্যান্য কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা যায়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ আয়োজন করে শিক্ষার্থীরা। কিন্তু নানা মাধ্যমে ছাত্রলীগের থেকে নির্দেশ আসে ক্যাম্পাসে যেন মিছিল না করা হয়। কিন্তু শত শত শিক্ষার্থী তাদের সেই নির্দেশ উপেক্ষা করেই বিক্ষোভে অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..