আদালতে খালেদা জিয়ার আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে জিয়া চেরিটেবল মামলার জেরায় অংশ নেয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন সিনিয়র আইনজীবী টিএম আকবর। বারডেম হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান (ইন্নালিল্লাহে …. রাজিউন)।

আদালতে পিপি মোশারফ হোসেন কাজলের সাথে বিতর্কে অংশ নিচ্ছিলেন আইনজীবী আকবর।

জেরা চলাকালীন সময়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে দ্রুত বারডেম হসপিটালে নেয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই আইনজীবী।
ঢাকা বার কাউন্সিলের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট টিএম আকবর আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বকশিবাজারের বিশেষ আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চেরিটেবল মামলার জেরায় অংশ নেয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন সিনিয়র এই আইনজীবী। পরে তাকে বারডেম হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল (এনএলসি)।

বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে এনএলসির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু অ্যাডভোকেট টিএম আকবরের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।