আজ ১০ জুলাই বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ১০ জুলাই বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
কোন রাশির বুধবার কেমন কাটবে

আজ ১০ জুলাই বুধবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আজ আপনি সমস্যার সম্মুখীন হলেও বিষয়টি ভালোভাবে সামলে নিতে পারবেন। আত্মীয়দের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা হঠাৎ স্থগিত হয়ে যাওয়ার কারণে আপনার খারাপ লাগবে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে জুতোর তলায় ৭ টি তামার পিন লাগান।

বৃষ রাশি: আপনি আজ কোনও খেলাধূলায় সময় অতিবাহিত করতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে এবং পরিকল্পনামতো অর্থব্যয় করতে হবে। এই রাশির পড়ুয়ারা তাঁদের সন্তানদের পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে হতাশ হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার সময়ে আজ চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।

মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন তাহলে সেটি আপনাকে ফেরত দিতে হবে। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি শেষ করার পক্ষে এই দিনটি ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও ধর্মীয় কাজে আজ আপনি ব্যস্ত থাকতে পারেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাঁরা আজ সফলতা অর্জন করবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ধূমপান এবং মদ্যপান থেকে দূরে থাকুন।

কর্কট রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন। আত্মীয় এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দই ও মধু দান করুন এবং নিজেও সেবন করুন।

সিংহ রাশি: কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে আজ নিজে থেকে ওষুধ গ্রহণ করবেন না। কাউকে ঋণ দেওয়া থেকে আজ বিরত থাকুন। নাহলে আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আজ নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বাড়ির একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আপনার নেওয়া কোনও গৃহ পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। আপনার কাছে থাকা অবসর সময়টিকে আজ সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি সাদা কাপড়ে খিরনি গাছের শিকড় বেঁধে রাখুন।

কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেটি আপনাকে ফেরত দিতে হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশিচক্রের শিশুরা আজ খেলতে গিয়ে আঘাত পেতে পারে। তাই, অভিভাবকদের সচেতন থাকতে হবে। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য মাদকদ্রব্য গ্রহণ এবং আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এর ফলে বুধের খারাপ প্রভাব কেটে যাবে।

তুলা রাশি: আপনি আজ কোনও সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। কোনও কাজে আপনি আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্রোতযুক্ত জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করুন।

বৃশ্চিক রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনও চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আজ আপনি একটি প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে নিন।

ধনু রাশি: যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন। আজ সেইসব কাজগুলি বেশি করে করুন যেগুলি আপনার মানসিক শান্তি বজায় রাখবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না। বরং, সেটিকে আরও একবার করার চেষ্টা করুন। প্রত্যেকের সাথে আজ আত্মববিশ্বাসী হয়ে কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মক্ষেত্রে দ্রুত উন্নতির লক্ষ্যে ভোরবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময়ে ১১ বার গায়ত্রী মন্ত্র জপ করুন।

মকর রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। একজন পুরনো বন্ধুর সাথে আজ আপনার অপ্রত্যাশিতভাবে দেখা হবে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং পুরনো কিছু স্মৃতি রোমন্থন ঘটবে। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা অর্জনের জন্য আজ আপনি কোনও স্বল্পমেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটিকে লাল রঙের পোশাক উপহার দিন।

কুম্ভ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যান। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়িক অংশীদারদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার কাছে থাকা অবসর সময়টিকে আজ সঠিকভাবে কাজে লাগান। কোনও ভুল যোগাযোগের কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন। যদিও, পরে আপনি তা সামনে নেবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রুপোর পাত্রে দই রেখে দিন।

মীন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যাঁদের সাথে আপনার অত্যন্ত কম দেখা হয় তাঁদের সাথে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। বন্ধুদের সাথে আজ আপনি সন্ধ্যে নাগাদ কোথাও বেড়াতে যেতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন তাঁরা আজ অবসর সময়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। পাশাপাশি, বাড়ির কোনও খবর তাঁদের সংবেদনশীল করে দিতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পায়েস সেবন করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।