× Banner
সর্বশেষ
সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি

ডেস্ক

পুরীতে রথযাত্রায় বলরামের মূর্তি পড়ে বিপত্তি, মৃত ১ আহত ৮

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ জুলাই, ২০২৪
রথযাত্রায় বলরামের মূর্তি

দীর্ঘ ৫৩ বছর পরে এবার টানা ২ দিন ধরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। এবারের রথযাত্রার প্রথম থেকেই বিভিন্ন দুর্ঘটনার খবর সামনে আসায় আতঙ্কিত হয়েছেন ভক্তমহল। রথযাত্রার দিন পদপিষ্ট হয়ে যে ব্যক্তি প্রাণ হারিয়েছেন তিনি বলরামের রথটি টানছিলেন। এদিকে, ঘটনাচক্রে গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামাতে গিয়ে পড়ে গিয়েছে সেই বলরামের মূর্তিই। এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টিকে দৈবিক রূপেই কল্পনা করছেন অনেকে।

প্রতিবারের মতো এবারও রথযাত্রায় কাতারে মানুষ হাজির হয়েছিলেন পুরীতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে জনজোয়ারেরর মধ্যেই পুরীতে এই দিন রথের রশিতে টান পড়ে। বিকেল ৫ টা ২০ নাগাদ পুরীর রথযাত্রার সূচনা হয়। রথ টানার সময়েই ভিড়ের চাপে দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকেরা মৃত বলে ঘোষণা করেন।

জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ নিয়ে শোভাযাত্রা শুরু হওয়ার পরেই প্রচুর মানুষের ভিড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে জখম হন বহু মানুষ। তাঁদের মধ্যে একজন শ্বাসরুদ্ধ হয়ে মারাও গেছেন।

উল্লেখ, ৫৩ পছর পর এ বছর ফের একই দিনে হয় নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা। রবিবার বিকেলে টান পড়ে রথের রশিতে।

এই উপলক্ষ্যে ইতিমধ্য়েই সোমবার ছুটি ঘোষণা করেছিল ওড়িশা সরকার। রথযাত্রা উপলক্ষে সেজে ওঠে পুরী। শুরু হয় ভক্তদের সমাগম। এ বছর রথযাত্রায় ঘটে বিরল ঘটনা। প্রত্য়েক বছর রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ ও নেত্র উৎসব অনুষ্ঠিত হয়। তিথি অনুয়ায়ী এ বছর একই দিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা।

১৯৭১ সালে একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রার তিথি পড়েছিল।৫৩ বছর পর এবার ফের একই দিনে এই তিথি পড়েছে। শাস্ত্রীয় রীতি অনুয়ায়ী, স্নান যাত্রার পরদিন প্রভু জগন্নাথ, বলরাম ও শুভদ্রার জ্বর আসে। তাদের আলাদা ঘরে রাখা হয়। জ্বর থেকে সেরে ওঠার পর বিগ্রহের রূপটানের অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানকে বলে নবযৌবন বেশ ও নেত্র উৎসব।

সাধারণত নবযৌবন বেশ ও নেত্র উৎসবের পরে দিন রথযাত্রার তিথি পড়ে। কিন্তু, এ বছর একইদিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা পড়ায় রবিবার রথ টানা শুরু হতে বিকেল হয়ে যাবে। ফলে কিছুটা এগিয়ে থেমে যাবে রথযাত্রা। সোমবার ফের মাসির বাড়ি যাত্রা কর উদ্দেশে যাত্রা করবেন জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রার তিথি পড়ায় দু’দিন রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্য়েই গত সোমবার রথযাত্রার ছুটি ঘোষণা করে ওড়িশা সরকার।

সেদিন জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার রথের দর্শন করেছিলেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী এবং তাঁর শিষ্যরা। পুরীর রাজা ‘ছেরা পাহাড়া’ (রথ পরিষ্কার করার) আচার পালন করেন। পরে বিকেল ৫টা ২০ মিনিটে রথ টানার কাজ শুরু হয়। রথের মধ্যে কাঠের ঘোড়া স্থাপন করা হয়। সেবায়েতরা রথটিকে সঠিক দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। এই সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনটি রথকে ‘প্রদক্ষিণ’ করেন। দেবতাদের প্রণাম করেন। মনে করা হচ্ছে, প্রায় ১০ লক্ষ ভক্ত রথের উৎসবে অংশ নিয়েছিলেন। ভক্তদের বেশিরভাগই ওড়িশা এবং প্রতিবেশী রাজ্যের।

সেদিনের পর এইদিন আরও একবার দুর্ঘটনা। আগামী ১৬ জুলাই পড়েছে উল্টো রথ। আপাতত গুন্ডিচাতেই বিশ্রাম করবেন জগন্নাথ দেব, শুভদ্রা এবং বলভদ্র।

উল্লেখ্য, রথযাত্রার দিনে মর্মান্তিক ঘটনার সাক্ষী বাংলাদেশও। বাংলাদেশের বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৫ জনের। ৫০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রথের সঙ্গে সড়কের ওপরে থাকা বিদ্যুৎ-র তার সংস্পর্শ এসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখানেই শেষ নয়, রথযাত্রা না হলেও সম্প্রতি হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..