× Banner
সর্বশেষ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আজ কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন

আজ শুক্রবার (১৫ আগস্ট) সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন। প্রগতিশীল  তরুণ এ কবি ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্টাচার্য। মা সুনীতি দেবী।
ভারতে জন্মগ্রহণ করলেও কবির পূর্ব পুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। বর্তমানে কবির পিতৃভিটায় তার নামে সরকারিভাবে একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি করা হয়েছে। কবির এ বাড়ি দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসেন। এছাড়াও প্রতি বছর কবির জন্ম, মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তার পূর্ব পুরুষের ভিটায় গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ মেলায় ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবিপ্রেমীরা অংশগ্রহণ করেন।
 এ বছর কবির জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে নানা ধরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবির প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবিতা প্রতিযোগিতা ও আলোচনা সভা। আলোচনা সভায় বরেণ্য কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রেখে গেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। তাই তার অবদানকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে নানা ধরণের কর্মসূচি গ্রহণ করেছি। আগামীতে আমরা উপজেলা প্রশাসন থেকে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর চেয়ে বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করবো।
কবি সুকান্ত ভট্টাচার্য ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।


এ ক্যটাগরির আরো খবর..