× Banner
সর্বশেষ
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক

বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবা বিক্রির সময় গ্রেফতার- ৩

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবা বিক্রির সময় গ্রেফতার- ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও মাদক বেচাকেনার সময় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ ৩ অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে থেকে ১টি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৭০পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির মো.শাহ জাহানের ছেলে আবুল হায়াত রায়হান ওরফে খালাসী রায়হান (২৪ ) পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের সহিদ আক্তার রুবির ছেলে সানজিদ ইসলাম রাফি ( ২৪ ) একই ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে মো. জিব্রাইল ( ২৩ )।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নের তেমুহনী পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা রোববার দিবাগত গভীর রাতে পরস্পর মুখোমুখি অবস্থায় তাদের সামনে অবৈধ অস্ত্রসহ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে, গতকাল রোববার রাত ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ১টি দেশীয় তৈরী পাইপ গান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ । আসামির সন্ধান না পাওয়ায় উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। একই সাথে জিডি মূলে উদ্ধারকৃত অস্ত্র মালখানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।


এ ক্যটাগরির আরো খবর..