× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

আগৈলঝাড়ায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে দুই জনকে জেল-জরিমানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত দুই জনকে ১ হাজার টাকা করে জরিমানা ও ৭ দিনের কারাদন্ড দিয়েছে।

প্রসাশনিক সূত্রে জানাগেছে গত ২ জুন উপজেলার বাশাইল গ্রামের বাবুল বেপারীর মেয়ে রুমা খানম (১৬) এর সাথে একই গ্রামের কমল সরদারের ছেলে সুজন সরদার (২১) এর সাথে বরিশালের নোটারী পাবলিকের মাধ্যমে রুমার বয়স ১৯ দেখিয়ে বিবাহ হয়। একই দিন বরিশালের এক কাজীর মাধ্যমে এ বিয়ে কাবিন করানো হয়। বরিশালে বিয়ের পর বাবুল বেপারীর বাড়ি উভয় পরিবারের লোকজন বিয়ের অন্যান্য পর্ব কার্যকর করলে স্থানীয়রা এঘটনা প্রশাসনকে জানায়।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট দেবী চন্দ বাল্য বিয়ে দেওয়ার অপরাধে সুজন সরদারের পিতা কমল সরদার ও রুমা বেপারীর মামা আল আমিন সরদারকে ১ হাজার টাকা করে জরিনমানা ও ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য সম্প্রতি জেলা প্রশাসক বরিশাল জেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা দেওয়ার পরেও বিভিন্ন স্থানে প্রসাশনের চোখ এড়িয়ে এক শেনীর অর্থ লুভি সুবিধা ভূগি লোকজন বাল্য বিয়ে দিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..