× Banner
সর্বশেষ
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জলবায়ুর নিষ্ঠুর শাস্তি মানচিত্র থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে দক্ষিঞ্চল, লাখো মানুষের অস্তিত্বের লড়াই ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,ব্যবসায়ীকে জরিমানা পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – পরিবেশমন্ত্রী উপকূলের শ্যামনগরে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মাদারীপুরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া অনুষ্ঠিত পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

আগৈলঝাড়ায় ধর্ষন মামলা, ধর্ষক গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা ॥  বরিশালের আগৈলঝাড়ায় ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামে মৃত তোতা মোল্লার বাড়িতে সাতক্ষীরা থেকে বেড়াতে আসেন তাদের এক আত্বীয় নুরুল হক গাজীর ছেলে রং মিস্ত্রি আলাউদ্দিন গাজী । সম্পকে তারা মামাতো ভাই ও ফুফাতো বোন। তোতা মোল্লা মেয়ে(২০)কে মঙ্গলবার রাতে ঘরে একা পেয়ে ধর্ষণ করে আলাউদ্দিন গাজী।

এ ঘটনা এলাকায় জানাজানির পরে ধর্ষিতা বাড়ির লোকজনের সহায়তায় বুধবার রাতে ধর্ষিতা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন, যার নং-০৫।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মিজান জানায়, মামলার পরে ধর্ষক আলাউদ্দিন গাজীকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..