সালথায় দু-দলের মধ্যে ফের সংঘর্ষ, আহত-২০

সালথা (ফরিদপুর) সংবাদদাতা:  ফরিদপুরের সালথায় গ্রাম দু-দলের মধ্যে ফের সংঘর্ষে ২০জন আহত হয়েছে। এতে ২৬টি বসতঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে বুধবার সকালে চাঁদপুর গ্রামের ফারুক মিয়া সমর্থকদের সাথে ওমর মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এরই সুত্রধরে বৃহস্পতিবার ঐ গ্রামের উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘন্টাব্যাপী এ সংঘর্ষে ফারুক মিয়ার বসতঘরসহ উভয় দলের অন্তত ২৬টি বসতঘর ভাংচুর করা হয়। এসময় উভয় দলের ২০জন আহত হয়।

আহতদের ফরিদপুর মেডিকেল হাসপাতাল ও বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এলাকা এখন শান্ত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।