শেখ আফিল উদ্দিন এমপি “প্রধাণ মন্ত্রী” শেখ হাসিনার নির্দেশক্রমে আমেরিকাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন কার্যক্রম পরিদর্শণ করায় উপজেলা আওয়ামীলীগ কর্তৃক সম্বর্ধনা অনুষ্ঠানে…..
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ, বেনাপোল : ৮৫, যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ¦ শেখ আফিল উদ্দিন বলেন ২০০৮ নির্বাচন পূর্ববর্তী সময়ে প্রধাণ মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। তখন বিএনপি-জামায়াত কটুক্তি করে অনেক কথাই বলেছিলেন। যা আমাদের মনে আছে। এখন সময় এসেছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধাণ মন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমেরিকাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন কার্যক্রম প্রথম পর্ব পরিদর্শণ পরবর্তী নিজ নির্বাচনী এলাকায় পদার্পণ করায় উপজেলা আওয়ামীলীগ কর্তৃক এক বিশাল সম্বর্ধণায় সম্বর্ধিত হয়ে প্রধাণ অতিথি হিসাবে একথা বলেন তিনি।
সোমবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা অডিটরিয়ামে উক্ত মত বিনিময় ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় শেখ আফিল উদ্দিন এমপি বলেন, আওয়ামীলীগ যা ওয়াদা করে তা বাস্তবায়ন করে। ইতিমধ্যে আমরা ডিজিটালের সুফল ভোগ করতে শুরু করেছি। মার্চ মাসের শেষের দিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট আকাশে উড্ডীয়মান হচ্ছে । তখন আমার সোনার বাংলা আরো তড়ীৎ গতিতে উন্নয়নের উন্নত শিখরে পৌছাতে থাকবে।
সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, আওয়ামীলীগ কথায় নয় কাজে বিশ^াষী। পূর্ববর্তী নির্বাচনের আগে যা কথা দিয়েছিল তা ইতিমধ্যে প্রধাণ মন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। সাধারণ মানুষের সকল দাবি পূরণ করেছে। এখন তাঁর পক্ষ থেকে জনগণের কাছে আমাদের কেবল চাওয়ার পালা। আমাদের চাওয়ার পরিমাণ একটি। যা আপনার আমার সকলের মঙ্গলের জন্য। দেশের উন্নয়নের জন্য। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার জন্য। সেটি “দু চোখ” নয়! আপনার আমার মনের মধ্যে লুকিয়া থাকা উন্নয়নদর্শী চোখ দিয়ে তাকিয়ে আগামী জাতীয় নির্বাচনে আবারো উন্নয়নমুখী সরকারের প্রতীক “নৌকা মাকায়” ভোট চাই।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোস্তফা কামাল পাশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, অহিদুজ্জামান অহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আয়নাল হক, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, বাগ আঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, কায়বা ইউপি চেয়ারম্যান সালেহ হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ওহিদুজ্জামান, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ ও বাস্তহারালীগের নেতা-কর্মীরা।


