আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস পালিত

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  জাতীয় যুব দিবস বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে দিবসটি তাৎপর্য তুলে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য রোজিনা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.তোফাজ্জেল হোসেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক তপন বসু, হাফেজ মো. মহিবুল্লাহ ও সত্য রঞ্জণ বৈদ্য প্রমুখ।

আলোচনাসভা শেষে কম্পিউটার মাসব্যাপি প্রশিক্ষনপ্রাপ্ত ৪০জন যুবক ও যুবতীদের মধ্যে সনদপত্র বিতরণ ও স্ব-স্ব কর্মক্ষেত্রে স্বনির্ভর হতে ৪০ হাজার টাকা করে ৮জনকে যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।