× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়া আওয়ামী লীগ সভাপতি ইউসুফ মোল্লার স্মরণসভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
ইউসুফ মোল্লার স্মরণসভা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ইউসুফ হোসেন মোল্লার ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দ্যোগে স্মরণসভা ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান এর সঞ্চালনায় প্রয়াত সভাপতি মরহুম ইউসুফ মোল্লার স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য জসীম সরদার।

স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, নিত্যানন্দ মজুমদার, যুগ্ম সম্পাদক সাইদুল সরদার, সম্পাদক তারক চন্দ্র দে, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, মরহুমের স্বজনসহ জনপ্রতিনিধবৃন্দ,ও বাজারেরর ব্যবসায়ীগন।

ওই স্মৃতিচারণ সভায় গৈলা ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারী গৈলা মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম ইমরান হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..