× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

বরিশাল প্রতিনিধি

আগৈলঝাড়ায় বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
আগৈলঝাড়ায় বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ায় দলের নেতা কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। শুক্রবার বিকেলে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় হল রুমে দলের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি’র মিডিয়া সেলের আহবায়ক, বরিশাল-১ আসনের সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন।

উপজেলা বিএনপি’র আহবাওক কবির হোসেন তালুকদারের সভাপতিত্বে দলের বর্ধিত সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা (উঃ) বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। এছাড়াও সকল ইউনিয়নের বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবগন বক্তব্য রাখেন।

সভায় তৃণমুল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে সকল নেতা-কর্মীকে ধৈর্যের সাথে সকল প্রতিকুলতা মোকাবেলা করার আহবান জানিয়ে দলের পূর্নাঙ্গ কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করা হয়। ব

ক্তারা নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে আরও বলেন- দীর্ঘদিন পর মানুষ স্বাধীনতা ও মুক্তির স্বাধ পেয়েছে, এই অর্জন বিএনপিকে ধরে রাখতে হবে। কোনভাবেই চক্রান্তকারীদের কারণে এই অর্জনকে ন্যাসাৎ করতে দেয়া যাবে না। আসন্ন দুর্গা পুজায় সর্বত্র শান্তি শৃংখলা বজায় রাখতে নেতা-কর্মীদের মাধ্যমে কমিটি গঠন করে আইন শৃংখলার স্থিতি অবস্থার ব্যবস্থা করা হবে। দলীয় নেতা-কর্মীদের প্রতি প্রধান অতিথি হুশিয়ারী উচ্চারন করে বলেন- সে যেই হোক তিনি সংগঠন বিরোধী কোন কর্মকান্ড করলে তা কোন রকম মেনে নেয়া হবে না। বর্ধিত সভায় অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..