× Banner
সর্বশেষ
মানবিক অঙ্গীকারে ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে ড্যাব – ডা. জুবাইদা রহমান জুলাইয়ের শহীদ-আহত ১০ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থান আকস্মিক নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল – স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে – প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

মধুখালী প্রতিনিধি

আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ মে, ২০২৫
আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন এর শান্তিপুর গ্রামের দিনমুজুর সৃজন শেখ ও আহম্মেদ শেখের বাড়িতে শুক্রবার রাত প্রায় ১টায় গোয়ালঘরের মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়, এতে আগুনে ৩টি ঘরের আসবাবপত্র, পিয়াজ, রসুন, ধান ,চাল , গভীন গরু ১টা , ২টা ছাগল পুড়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়, আগুন লাগার পরপরই আশেপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন পরে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি শনিবার সকালে পরিদর্শনে যান ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এবং ফরিদপুর -১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম ।

সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান নাসির । এ সময় সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন ফরিদপুর জেলা যুব-দলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, মধুখালী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপি অন্যতম সদস্য সাইদুর রহমান, আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রাথী আসাদুজ্জামান মোল্যা, আড়পাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম শিকদার , বিএনপি নেতা জাকির প্রমুখ ।

ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এবং ফরিদপুর -১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম , আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন । এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত¡না দিয়ে আর্থিক সহায়তার জন্য নিজস্ব ভাবে আর্থিক সহায়তা সহ কম্বল এবং ব্যবহারের কাপড় প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..