সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আ,লীগ নেতাসহ দু-জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
মুক্তিযুদ্ধের বিরোধী পরিবারের সন্তান ও ১৯৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা,খুন,লুটতরাজ,ধর্ষনসহ মানবতা বিরোধী অপরাধে জরিত থাকার কারনে গত বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা আ,লীগের যুগ্মসাধারন সম্পাদক শফিকুল ইসলামসহ আফাজ উদ্দিন (৭০)কে আসামী করে আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এমামলাটি দায়ের করেন সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন। মামলা দায়ের পর আদালত মামলাটি আমলে নিয়ে ঢাকা আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রেরন করার আদেশ দেন।
এ মামলায় সাক্ষী করা হয়েছে ৬জনকে। তারা হলেন,উপজেলার মাহতাবপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ,মধ্য তাহিরপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,উজান তাহিরপুর গ্রামের শহীদ আব্দুল গফুরের ছেলে ইদ্রিছ আলী,মৃত কালই মিয়ার ছেলে ছুরত জামান,মৃত মকতুব হোসেনের ছেলে সোনা মিয়া এবং মধ্য তাহিরপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে আব্দুল হান্নান।
মামলায় উল্লেখ্য করা হয় আসামী শফিকুল ইসলাম (৬১) ও আফাজ উদ্দিন (৭০) মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সন্তান ও ১৯৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা,খুন,লুটতরাজ,ধর্ষনসহ বিভিন্ন অপরাধের সাথে তাদের বাবা,ভাই এবং আত্মীয় স্বজনসহ তারা নিজেরাও সক্রিয় ভাবে জড়িত ছিল।





