আজই অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি!

বিশেষ প্রতিবেদকঃ আজ শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্য দেশ ছাড়বেন প্রধান বিচারপতি এবং আগামী ১০ নভেম্বর দেশে ফিরে আসবেন বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডে যেতে চান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে আইন, সংসদ ও বিচারবিষয়ক মন্ত্রণালয়। এর পরে বিকেলে হোটেল সোনারগাঁওয়ে লেজিসলেটিভ ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি তার চিটিতে যা চেয়েছেন, তাই আমাদের সামারি বা প্রজ্ঞাপনে প্রতিস্থাপন করা হয়েছে। তিনি আগে ১ নভেম্বর পর্যন্ত ছুটি নিয়েছিলেন, তা বাড়িয়ে ১০ নভেম্বর করেছেন।

এর আগে বুধবার সন্ধ্যায় আইনমন্ত্রী জানান,  প্রধান বিচারপতির করা বিদেশ যাওয়ার আবেদনপত্রে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বাইরে অবস্থানের অনুমতি চেয়ে মঙ্গলবার একটি চিঠি দেন প্রধান বিচারপতি।

এরআগে এক মাস অবকাশকালীন ছুটি কাটিয়ে সর্বোচ্চ আদালত খুললে ২ অক্টোবর শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে আবার এক মাস ছুটি প্রয়োজন উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির বরাবর আবেদন করেছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবর্তমানে আপিল বিভাগের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।