× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহর সমর্থনে শেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
আবুল হাসানাত আবদুল্লাহর সমর্থনে শেষ উঠান বৈঠক

আওয়ামী লীগ মনোনীত প্রাথী জাতির পিতার ভাগনে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নৌকা মার্কার সমর্থনে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারনার শেষ সময়ে বিভিন্ন স্থানে সর্বশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে গৈলা ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম সুজনকাঠী ও কাঠিরা গ্রামের ভোটারদের নিয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার এর সভাপতিত্বে উঠান বৈঠখ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত উঠান বৈঠকে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামী লীগ নেতা ও গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান গিয়াস খান, জেলা পরিষদ সাবেক সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত ও গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু।।
গৌরনদীতে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগঃ

অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ কে বিজয়ী করার লক্ষে বৃহস্পতিবার বিকেলে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেষে বিল্বগ্রাম বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র নেতৃত্বে নৌকার সমর্থনে মিছিল বের হয়ে নৌকার কান্ডারী আবুল হাসানাত আব্দুল্লাহ’র সেরালস্থ বাড়ির সামনে শেষ হয়।

এসময় কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা ও গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল গোমস্তা অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে গৌরনদী বাসষ্ট্যান্ড, উত্তর বিজয়পুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ ও কাউন্সিলর শাখাওয়াত হোসেন সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..