× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

মাদারীপুর প্রতিনিধি

আউয়াল মাতুব্বরের হত্যা মামলার আসামীদের নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১১ মার্চ, ২০২৩
আউয়াল মোল্লা

মাদারীপুুুরের আলোচিত আউয়াল মাতুব্বরের হত্যা মামলার আসামীরা সম্পূর্ণ নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ শনিবার (১১ মার্চ) দুপুরে মাদারীপুর শহরে সাংবাদিক কল্যান সমিতির হল রুমে এ সংবাদ সম্মেলন করে । হত্যা মামলার ৫১ জন আসামীর পক্ষে একাই মামলার আসামী সালাম বেপারী। তবে মামলার বাদীর পক্ষ থেকে বলা হয় এরাই হত্যা করেছে এবং হত্যা মামলা থেকে বাচার জন্য অন্যদের ফাঁসানোর চেস্টা করছে।

সংবাদ সম্মেলনে সালাম বেপারী জানান, এজাজ আকন কালিকাপুর বাসি থেকে জনবিচ্ছিন্ন হয়ে সাহেব আলী মাতুব্বরকে হত্যা করার পরিকল্পনা করে হত্যা করে।

আর সেই মামলা থেকে বাচার জন্য আউয়ালকে হত্যা করে আমাদের ফাঁসানো হয়েছে। আমরা আউয়াল মাতুব্বরের হত্যা মামলার ৫১ জন আসামীকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছি। সেই সাথে আউয়াল মাতুব্বরের প্রকৃত খুনিদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দাবী জানাচ্ছি।

মামালার বাদীর পক্ষের কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজ আকন এব্যাপারে বলেন, আমি এঘটনার সাথে কোনভাবেই জড়িত না, আমাকে ফাঁসানোর জন্য এ কর্মকান্ড করেছে। তাছাড়া সাহেব আলী হত্যা মামলায় যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেখানে আমার কোন নাম ছিল না। যে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সে বর্তমান হত্যা মামলার আসামী এবং আদালতে বিচারধীন একাধিক মামলা তার নামে রয়েছে। আমি এলাকায় মানুষের পাশে থাকি বলে আমাকে সব সময় ফাঁসানোর চেস্টা করে আসছে। তবে সত্য কোন দিন চাপা থাকে না। সত্যের জয় হবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম চৌধুরী জানান, এই মামলার অনেকেই উচ্চ আদালতের জামিনে আছে বলে জানতে পেরেছি। আমাদের তদন্ত চলমান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..