× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

আইনের শাসন না থাকায় বিচার বহির্ভূত হত্যা বাড়ছে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, ‘দেশে আইনের শাসন এবং মানবাধিকারের নিরাপত্তা না থাকায় মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। ফলে উদ্বেগজনক হারে বাড়ছে বিচার বহির্ভূত হত্যাকান্ড।’ তিনি বলেন, ‘একদিকে মানুষের মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ছে, অন্যদিকে বাড়ছে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে।’

রাজশাহী চেম্বার অব কমার্স মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক কর্মশালায় এ সব কথা বলেন সুলতানা কামাল। রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের সাবেক উপ-পরিচালক মোজাম্মেল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আবু নাসের মো. ওয়াহিদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান দিল সেতারা চুনি প্রমুখ। অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, ‘দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এটা গৌরবের কথা, কিন্তু সব মানুষ কি মধ্যম আয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে পেরেছে? তাই সবাইকে একত্রিত হয়ে নিজের অধিকার বোধকে জাগ্রত করতে হবে। আর এতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তরুণদের। এখন থেকেই তাদের সিদ্ধান্ত এবং কর্মপরিকল্পনা পরিষ্কার করতে হবে, নয়তো এ মানবিক বিপর্যয় ঠেকানো সম্ভব হবে না।’


এ ক্যটাগরির আরো খবর..