× Banner
সর্বশেষ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

রিজার্ভ হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ লোপাটের ঘটনা খতিয়ে দেখতে  আইনজীবী আজমালুল হক কিউসিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বাংলানিউজকে বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলো টাকা ট্রান্সফারের সময় যথাযথভাবে দায়িত্ব পালন করেছে কি না, তা খতিয়ে দেখতে আইনজীবী নিয়োগ করা হয়েছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক এবং সংশ্লিষ্ট তিন ব্যাংকের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতেই এ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ ব্যাংকের নামে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) মেসেজিং সিস্টেমে যাওয়া ‘ভুয়া’ অনুরোধ পাওয়ার পর ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইন ও শ্রীলংকার দুটি ব্যাংকে স্থানান্তরের ঘটনায় প্রায় ২ মাস পর আইনজীবী নিয়োগ করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..