× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

আইএস ১৪ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট তাদের দখলে থাকা ১৪ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। অপরদিকে সিরিয়ায় কুর্দিদের দখলকৃত এলাকার পরিমাণ তিনগুন বৃদ্ধি পেয়েছে। সোমবার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস জেন এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, আইএস যেসব এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে তার মধ্যে রয়েছে সিরিয়া ও তুর্কি সীমান্তের তাল আবায়েদ, ইরাকের তিকরিত ও বাইজি তেল পরিশোধাণাগার এলাকা। এছাড়া সিরিয়ার রাকা ও উত্তর ইরাকের মসুলে যাওয়ার যে মহাসড়কটি রয়েছে তারও নিয়ন্ত্রণ হারিয়েছে আইএস।

আইএইচএসের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক কলাম্বা স্ট্রাক বলেন, সম্প্রতি ইসলামিক স্টেটের তেল উৎপাদন এলাকাগুলোতে ব্যাপক বিমান হামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি তেল আবায়েদে সংগঠনটি তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। এর ফলে এর অর্থব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৪ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত আইএসের দখলকৃত এলাকায় ৭৮ হাজার বর্গকিলোমিটার থেকে সংকুচিত হয়ে ১২ হাজার ৮০০ বর্গকিলোমিটারে নেমে এসেছে। তবে গ্রুপটি চলতি বছর সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরা ও ইরাকের আনবার প্রদেশের রামাদি শহরের কেন্দ্রীয় এলাকা দখল করেছে।


এ ক্যটাগরির আরো খবর..