× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ভারত প্রতিনিধি

অসমে পুরসভা নির্বাচনে ৬০টি ওয়ার্ডের মধ্যে ৫৮টিতে বিজেপির জয়

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
অসমে পুরসভা নির্বাচন

ভারতের অসম রাজ্যের গুয়াহাটি পুরসভার নির্বাচনে ৬০টি ওয়ার্ডের মধ্যে ৫৮টিতেই ভারতীয় জনতা পার্টি বিজেপি।

আজ রবিবার গুয়াহাটি পুরসভার নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গেল ৬০ টি ওয়ার্ডের মধ্যে ৫৮টিই গিয়েছে বিজেপি এবং মিত্র দল অসম গণ পরিষদের দখলে। এই ৫৮ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৫২ টি ওয়ার্ডের দখল। পাশাপাশি তাদের জোটসঙ্গী অসম গণ পরিষদের দখলে ৬টি ওয়ার্ড। এর মাস খানেই আগেই অসম পুরবোর্ডের নির্বাচনেও জয়লাভ করে সে রাজ্যের শাসক দল।

গুয়াহাটি পুরসভা নির্বাচনের ফলাফল যে বেশ চমকপ্রদই হয়েছে তা বলা বাহুল্য। কংগ্রেস অসমের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও গুয়াহাটির পুরসভায় খাতাই খুলতে পারেনি তারা। কিন্তু কড়া টক্কর দিয়ে সে রাজ্যে শিকে ছিঁড়েছে আম আদমি পার্টি। গুয়াহাটি পুরসভার একটি আসন তাদের দখলে। অন্যদিকে অপর আর একটি আসনে জয়ী হয়েছে অসম জাতীয় পার্টি।

এই প্রসঙ্গে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ট্যুইট করে বলেন, ‘আমি গুয়াহাটির জনগণের কাছে আমার বিনম্র আনুগত্য ও শ্রদ্ধা ধন্যবাদ জানাচ্ছি গুয়াহাটি পুরসভা নির্বাচনে বিজেপি এবং তার মিত্রদের ঐতিহাসিক জয় উপহার দেওয়ার জন্য। এই বিশাল জয়ে একথা প্রমাণিত যে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় আমাদের উন্নয়ন যাত্রায় তাদের বিশ্বাসকে পুনরায় নিশ্চিত করেছেন।’

অন্যদিকে অসমে তাদের এই জয়কে বড় হিসেবেই দেখছে আম আদমি পার্টি। সে রাজ্যের আম আদমি পার্টির রাজ্য সভাপতি ভবেন চৌধুরীর দাবি, “আমরা একটি আসন জিতেছি। এটি আমাদের জন্য একটি বড় বিষয় কারণ গুয়াহাটির লোকেরা দেখিয়ে দিয়েছেন যে তাঁরা যারা কাজ করে তাদের মূল্য দেন। আমরা এর আগে তিনসুকিয়া এবং লখিমপুর পৌরসভা নির্বাচনে একটি করে ওয়ার্ড জিতেছি। অসমে আম আদমি পার্টির জন্য এটি একটি ভালরকম উন্নতি।’

যদিও নিজেদের এহেন ভরাডুবির পিছনে দলের অপারগতাতে বড় করে দেখতে নারাজ কংগ্রেস। অসমে কংগ্রেসের প্রধান ভূপেন কুমার বোরার সাফাই, ‘আমি স্বীকার করছি এই নির্বাচনে আমরা খারাপ ফল করেছি। আমার মনে হয় গুয়াহাটির বাসিন্দারা বিজেপিকে শেষ সুযোগ দিয়েছে ভালো কিছু করার। গুয়াহাটির দুটি প্রধান সমস্যা হল কৃত্রিম বন্যা এবং পানীয় জলের অভাব। আমি আশা করি বিজেপি উভয়ই সমাধান করতে সক্ষম হবে।’


এ ক্যটাগরির আরো খবর..