× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

অর্থমন্ত্রী ৫৫ হাজার ৮৭০ টাকা আয়কর দিলেন

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক প্রতিবেদক: চলতি করবর্ষের ৫৫ হাজার ৮৭০ টাকা আয়কর জমা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনলাইনে।

আজ বুধবার সকালে অর্থ মন্ত্রণালয়ে কর অঞ্চল-৮ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এ আয়কর জমা দেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘আমার মোট আয়কর যোগ্য আয় ১ লাখ ১৭ হাজার ৫৩৩ টাকা। অনলাইনে গত পাঁচ বছর ধরে আমার রিটার্ন জমা দিচ্ছি। এ পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল করা খুবই সহজ। সব তথ্য সঠিকভাবে দাখিল করলে এক মিনিটের মধ্যেই তা সম্পন্ন হয়।’

অর্থমন্ত্রী ১৯৫৫ সালে সর্বপ্রথম আয়কর জমা দেন বলে উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..