× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

কথা রেখে ২৯ বছর পর অযোধ্যা গিয়ে ভুমি পুজোর মাধ্যমে নয়াযুগের সূচনা করলেন মোদী

Kishori
হালনাগাদ: বুধবার, ৫ আগস্ট, ২০২০
অযোধ্যা ভুমি পুজো

ভারত প্রতিনিধিঃ মাত্র ৮ সেকেন্ড শুভ মুহূর্ত। ঘড়ির কাঁটা দেখে শুভ সময় শেষ হওয়ার আগেই শেষ হয় পুজো। ঐতিহাসিক এ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল রামমন্দিরের।

দীর্ঘদিনের লড়াইয়ের অবসান। তৈরি হল নয়া এক যুগের। গোটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী মোদী। পুজোয় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন মোহন ভগবত। এছাড়াও ছিলেন সাধু-সন্তরা। গনেশ পুজো দিয়ে শুরু হয় ভূমিপুজো।

আজ বুধবার মাত্র ৩২ সেকেন্ডের জন্য স্থায়ী হয় পূন্য লগ্ন। ১২ টা ৪৪ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২ টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত সেই মহরত স্থায়ী থাকবে। আগেই জানানো হয়েছিল।

ঘড়ির কাঁটা দেখে ঠিক ১২ টা ৪৪ মিনিটে শুরু হয় বিশেষ পুজো। শুভ সময় শেষ হওয়ার আগেই শেষ হয় পুজো। সেখান থেকে প্রধানমন্ত্রী মোদী সোজা চলে যান মূল মঞ্চে।

নির্ধারিত সময়ে এদিন অযোধ্যায় আসেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সোজা চলে যান হনুমান-গড়িতে। সেখানে আরতি করেন। এরপর সেখান থেকে চলে যান রামলালার অস্থায়ী মন্দিরে। পারিজাত বৃক্ষ ও রোপণ করেন তিনি।

রামলালা মন্দিরে পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম জন্মভূমিতে ষাষ্ঠাঙ্গে প্রণাম করলেন তিনি। সেখান থেকে সরাসরি ভূমি পুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন তাঁবুতে থেকেছেন ভগবান শ্রী রাম। অবশেষে তাঁর জন্য তৈরি হচ্ছে বিরাট মন্দির। রাম মন্দিরের ভূমি পূজনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৯৯১সালে শেষ বার অযোধ্যায় গিয়েছিলেন মোদী। মোদী বলেছিলেন, ‘যেদিন রাম মন্দির হবে আবার সেদিন আসব, এর আগে নয়।’ তাঁর কথায়, কথা রেখেছেন মোদী। রাম মন্দিরের জন্যই ২৯ বছর পর অযোধ্যায় এলেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..