× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

অবৈধ সম্পদের মামলা সরকার দলীয় এমপি হাবিবুর রহমান মোল্লা খালাস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ: অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ দুর্নীতি দমন কমিশন প্রমান করতে না পারায় সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লাকে মামলায় খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ জয়নাল আবেদীন খালাসের এ আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় হাবিবুর রহমান মোল্লা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলায় অভিযোগ, ২০০৭ সালের ২৯ মে এমপি হাবিবুর রহমান মোল্লাকে তার নিজ, তার স্ত্রী, ছেলে-মেয়ের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুদক। একই বছরের ১০ জুন তিনি হিসাব বিবরণী দাখিল করেন। পরে দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের পর দুই কোটি ৩২ হাজার ৫৪৮ টাকা জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে ২০০৭ সালের ৩ অক্টোবর রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারি পরিচালক সৈয়দ আহমেদ।

মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ২০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মাহবুবুর রহমান। ওই বছরের ১৪ মে আসামীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর গোলাম হায়দার চৌধুরী এবং আসামী পক্ষে সৈয়দ মিজানুর রহমান মামলাটি পরিচালনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..