× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

অবৈধ সম্পদের অভিযোগে শুল্ক কর্মকর্তা আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ মে, ২০১৭

বিশেষ প্রতিনিধি :  অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কাস্টমস কর্মকর্তা আবদুল মমিন মজুমদারকে চট্টগ্রাম থেকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আবদুল মমিনকে আটক করে ডবলমুরিং থানায় সোপর্দ করে দুদক।

দুদকের উপপরিচালক মোশাররফ হোসেন মৃধা জানান, এক কোটি ২৬ লাখ ৬৫১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪০ লাখ ২৩ হাজার ৮৫৮ টাকার তথ্য গোপনের অভিযোগে আবদুল মমিন মজুমদার ও তাঁর স্ত্রী সেলিনা জামানের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় গতকাল বৃহস্পতিবার মামলা করে দুদক।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরজানান, সেলিনা জামান কোনো প্রকার বৈধ উপার্জন করেন না, অথচ তাঁর মালিকানায় সোয়া কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ রয়েছে। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় অর্ধকোটি টাকার তথ্য গোপন করেছেন তিনি।

এসব সম্পদ অর্জনে সেলিনাকে সহায়তা করেন স্বামী মমিন মজুমদার।কাস্টমস কর্মকর্তা আবদুল মমিনের স্ত্রী সেলিনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে দুদক জানিয়েছে। কাস্টমসের এই কর্মকর্তা বর্তমানে ঢাকার গুলশান জোনে কর্মরত আছেন।


এ ক্যটাগরির আরো খবর..