× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

চন্দ্রনাথ মন্দিরে সব ধরনের কাজে সহযোগিতা করার আশ্বাস আসলাম চৌধুরীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
সহযোগিতা করার আশ্বাস

চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির এলাকা ঘুরে মুগ্ধ হয়ে ভবিষ্যতে মন্দিরের উন্নয়ন কর্মকান্ডসহ সব ধরনের কাজে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

আজ ৩ এপ্রিল(বৃহস্পতিবার) মন্দির এলাকা পরিদর্শন শেষে স্রাইন কমিটির কার্যক্রম এবং সার্বিক বিষয়ের সন্তোষ প্রকাশ করে এমন আশ্বাস দিলেন তিনি।

গতকাল ২ এপ্রিল চন্দ্রনাথ মন্দিরে কিছু মুসলিম ধর্মাবলম্বীর নারায়ে তাকবির শ্লোগান নিয়ে সোস্যাল মিডিয়ায় প্রতিবাদ হলে আজ তিনি সোজা চন্দ্রনাথ মন্দিরে চলে যান।।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্রাইন কমিটির সম্পাদক এডভোকেট চন্দন দাশ, সহ-সম্পাদক সুব্রত চক্রবর্তী সৌমিত্র, সদস্য অশোক চক্রবর্ত্তী, মৃদুল অধিকারী, কৃষ্ণ চন্দ্র দাস।

এর আগে তার ভাটিয়ারী ইউনিয়নের জলিলগেইটস্থ বাসভবনে স্রাইন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। বৈঠকে তাৎক্ষণিক চন্দ্রনাথ মন্দির পরিদর্শনের প্রস্তাব দেন তিনি।

বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী অসাম্প্রদায়িক একজন মানুষ। উনার কারনে সীতাকুন্ডের অসংখ্য হিন্দুরা বিএনপির রাজনীতির সাথে জড়িত।


এ ক্যটাগরির আরো খবর..