ঢাবি ছাত্রীর মৃত্যুতে সেন্ট্রাল হাসপাতালের পরিচালক গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক :  রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় হাসপাতালের পরিচালক ডা. এ এম কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।

ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) মশিউল আলম  বিষয়টি জানিয়েছেন।

এসআই মশিউল জানান, চিকিৎসাধীন অবস্থায় ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনার পর গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেন্ট্রাল হাসপাতালের পরিচালক এ এম কাশেমকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসা হয়।এ ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর এ এমআমজাদ আলী পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে এসআই মশিউল জানান।জানা যায়, গত বুধবার জ্বর নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মারা যান চৈতি। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

ঢাবির অভিযোগ, ওই হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারণে চৈতির মৃত্যু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।