× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ভাঙচুরের মামলায় ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ মে, ২০১৭

পাবনা প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগেভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালসহ ১১ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোররাতে পুলিশের গোয়েন্দাশাখার (ডিবি) যৌথ বাহিনীর এক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সঙ্গে তাঁর জামাই ঈশ্বরদীর পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভূমিমন্ত্রীর ছেলে তমাল ও  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব সরকারের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল ঈশ্বরদী পৌর সদরে বিভিন্নব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় মিন্টুর মিষ্টির দোকানেও ভাঙচুর চালানো হয়।একই সময়ে হামলাকারীরা মিন্টু সমর্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতেও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে জুবায়েরের মা আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানান, হামলার ঘটনায় ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাস  বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। মামলায় ভূমিমন্ত্রীর ছেলে তমালকে প্রথম ও যুবলীগ নেতা রাজীব সরকারকে দ্বিতীয় আসামি করা হয়।

ওসি আবদুল হাই আরো জানান,  বৃহস্পতিবার রাতেই অভিযানে নামে ঈশ্বরদী ও পাবনা  পুলিশের ডিবির একটি যৌথ দল। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত অভিযোগে তমালসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তমাল ছাড়া আসামিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..