× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

অবশেষে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থদিয়ে কপোতাক্ষ নদের ভাঙ্গন রোধের কাজ শুরু

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/river-11.jpg

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা: অবশেষে স্বেচ্ছশ্রম ও নিজস্ব অর্থদিয়ে পাইকগাছার কপোতাক্ষ নদের রাড়ুলী মালোপাড়ার ভাংঙ্গন রোধের কাজ শুরু করেছে রাড়ুলী পশ্চিমপাড়া ও মালোপাড়া বাসীরা।রাড়ুলী মালোপাড়ার নদের ভাংগনে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে অসংখ্য ঘরবাড়ি। গৃহহীন হয়ে দিশেহারা অবস্থায় জেলে পরিবারগুলী নির্ঘুম রাত কাটছে। মালোপাড়ার ভাংগন জনপদের নিরুপায় ও দিশেহারা মানুষ সকলের সহযোগীতা কামনা করে স্বেচ্ছশ্রম ও নিজস্ব অর্থদিয়ে ভাংগন রোধের কাজ শুরু করেছে।

এ কাজে নিজস্ব অর্থদিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাড়ুলী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থ শাহিন গাজী।

গত ১৫ আগষ্ট নদের ভাংগনে পরিদর্শনে যান রাড়ুলী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহিন গাজী। তার উপস্থিতি দেখে মালো পাড়ার ভাংগনের অসংখ্য মানুষ তার কাছে সহায়তার জন্য দাবি জানান। ২০ আগষ্ট শনিবার শাহিন গাজী তার নিজস্ব তহবিল থেকে ভাংগনের কবল থেকে মুক্তির জন্য পর্যাপ্ত পরিমাণ বাঁশ ও শ্রমিকের মাধ্যমে পাইলিং এর কাজ শুরু করেছেন।তার সাথে স্বেচ্ছশ্রমে কাজ করছে এলাকার শহাজান মোড়ল.কুদ্দুস মোড়ল,আদিত্ব দাস,টুটুল গাজী,কালাম,মশিয়ার,হাকিম,শহিদুল গাজী,রোকন সরদার.শফি শেখ,আনারুল শেখ,আজিজ শেখ,ইসলাম মোড়ল প্রমুখ। পাইলিং এর বালির বস্তা দিতে পারলে ভাংগন থেকে মুক্তির দেখা মিলবে বলে সকলে ধারণা করছে । এ ব্যাপারে শাহিন গাজী বলেন আমি অসহায় মানুষের সাথে আছি এবং থাকবো যে কোন বিপদে তাদের পাশে থেকে কাজ করতে চাই।
পাইকগাছার রাড়ুলী জেলেপল্লী কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গনে দেড় শতাধিক পরিবার সম্পদ সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে অন্যত্র চলে গেছে । অবশিষ্ট ৪০টি পরিবার নির্ঘুম রাত কাটাচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার মজিদ বলেন, ভাঙ্গন খুবই ভয়াবহ আকার ধারণ করেছে।

দুটি মন্দিরসহ বেশ কিছু প্রতিষ্ঠান, দেড় শতাধিক পরিবার এলাকা ছাড়া হয়েছে। উপজেলা পাউবোর উপ সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, ২০১০-২০ অর্থ বছরে বোর্ড কতৃপক্ষের নকশা অনুযায়ী ৭০ মিটার ভাঙ্গনে জিও ব্যাগ দেয়ার জন্য ২২ লাখ টাকা ও ২০১৮- ১৯ অর্থ বছরে ২৯০ মিটার কাজের জন্য ২৩ লাখ টাকা বরাদ্দ হয় ভাঙ্গন রোধে। আগামীতে টেকসই বাঁধের জন্য চাহিদা পাঠানো হয়েছে।বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..