× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

অনুমোদন ছাড়া হাসপাতালে যন্ত্রপাতি কেনা হলে ব্যবস্থা

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

কমিটির অনুমোদন ছাড়া হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি যন্ত্রপাতির প্রয়োজন আছে কিনা তা যাচাই করে চাহিদা ও নীতিমালা অনুযায়ী ক্রয় করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বুধবার সচিবালয়ে হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও অব্যবহৃত যন্ত্রপাতি সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নুরুল হকসহ বিভিন্ন অধীনস্থ প্রতিষ্ঠান ও হাসপাতালের পরিচালক, বিভিন্ন জেলার সিভিল সার্জনসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ নাসিম বলেন, জনগণের স্বাস্থ্যসেবার কাজে লাগে এমন যন্ত্রপাতি নিয়ে অভিযোগ কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই সাথে সাথে আমি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেই।তিনি বলেন, অনেক ক্ষেত্রে গণমাধ্যমে প্রচারিত অভিযোগের সত্যতা পাওয়া না গেলেও যখনই অভিযোগ প্রমাণিত হয়, তখনই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মানুষের চিকিৎসা নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতিকে সরকার প্রশ্রয় দিবে না।

স্বাস্থ্যমন্ত্রী বরিশাল ও গোপালগঞ্জ সদর হাসপাতালের ডায়ালাইসিস মেশিন এবং সুনামগঞ্জ হাসপাতালের অ্যানেন্থেশিয়া মেশিন চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।এছাড়াও যে সব হাসপাতালে অপ্রয়োজনীয় যন্ত্র পড়ে আছে সেগুলোর প্রয়োজন আছে এমন হাসপাতালে স্থাপন করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..