হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ২০ লাখ টাকা বিতরণ

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ২০ লাখ টাকা বিতরণ
হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ২০ লাখ টাকা বিতরণ

আজ ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা Ummah Welfare Trust UK-এর সহযোগিতায় চট্টগ্রামের হাটহাজারীতে ১০০টি হতদরিদ্র পরিবারের সামাজিক সুরক্ষা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে মোট ২০ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীস্থ প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নিজ বাসভবনে এ অর্থ সহায়তা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভাগ্যবিড়ম্বিত হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন করে একটি উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ যাত্রায় দেশের সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।

প্রতিমন্ত্রী আরো বলেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো আমাদের অন্যতম অগ্রাধিকার।

সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংস্থাগুলোর এ ধরনের আর্থিক সহায়তা দুস্থ পরিবারগুলোকে পুনর্বাসিত করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সামাজিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিটি দুস্থ পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। উপস্থিত সুবিধাভোগীরা সংকটকালে এই তাৎক্ষণিক ও কার্যকরী সহায়তা পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।