দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে কামার পল্লী পরিদর্শন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে কামার পল্লী পরিদর্শন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে কামার পল্লী পরিদর্শন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আজ লালমনিরহাট সদর উপজেলার একটি কামারপল্লী পরিদর্শন করেছেন।

এ সময় মন্ত্রী কামারদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবন-জীবিকা ও পেশাগত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিজ হাতে হাতুড়ি নিয়ে উত্তপ্ত লোহার ওপর আঘাত করে কামারের কাজে অংশ নেন।

পরিদর্শনকালে মন্ত্রী সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য, শান্তি ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।