ডাসারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ডাসারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
ডাসারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মাদারীপুরের ডাসারে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ডাসার উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের জন্য ২৭ জন তথ্য সংগ্রহকারী ও তিনজন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ এবং কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান, ডাসার থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, কাজী বাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও নয়ন তালুকদারসহ অনেকে।

এ ছাড়া উপস্থিত ছিলেন ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক তুহিন মৃধা, পাঁচটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

এ সময় বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, এ ধরনের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন। সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার আহ্বান জানান তাঁরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

সৈয়দ রাকিবুল ইসলাম 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।