আজ থেকে দিনে ৪ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে

আজ থেকে দিনে ৪ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সারাদেশে চার ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সিএনজি স্টেশন মালিকদের আপত্তির মুখে সেই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এলো।

গত বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপ-প্রধান তথ্য অফিসার) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য গণমাধ্যমকে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।